Abhishek ChaterjeeHealth Lifestyle 

অভিষেক চট্টোপাধ্যায়ের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন টলিউডের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। ১৯৬৪ সালের ৩০ এপ্রিল কলকাতার বরানগরে তাঁর জন্ম। ১৯৮৬ সালে অভিনয় জগতে তাঁর কর্মজীবন শুরু হয়। তাঁর জীবনের প্রথম ছবি নন্দন দাশগুপ্তের ”অপরাধী”। তবে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ”পথভোলা”। ”মা”, ”ওরা চারজন”, ”পুরুষোত্তম”, ”মায়ার বাঁধন”, ”সখি তুমি কার”, ”দহন”, ”আমি যে তোমার”, ”তুফান”, ”সজনী আমার সোহাগ” ও ”মায়ের আঁচল”-এর মতো বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য টেলিভিশন ধারাবাহিকগুলি হল- ”টাপুর টুপুর”, ”চোখের তারা তুই”, ”আঁচল”, ”মোহর”, ”খড়কুটো”, ”অন্দরমহল”, ”ফাগুন বউ” ও ”ময়ূরপঙ্খী” প্রভৃতি।

Related posts

Leave a Comment