ইতিহাসে আজও জীবন্ত গৌড়-পর্যটকদের আনাগোনা

malda and turist

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গৌড় প্রাচীন বাংলার রাজধানী একথা আমরা সবাই জানি। বর্তমানে তা মালদহ জেলার মধ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের একটি জেলা মালদহ। এখানেই প্রাচীন বাংলার রাজধানীর ধ্বংসস্তূপের নানা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। পর্যটক ও ইতিহাসবিদদের আনাগোনা লেগেই থাকে।

ইতিহাস বিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন,গৌড় ১২ থেকে ১৬ শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী ছিল। চার শতাব্দীর বেশি সময় ধরে রাজবংশ শাসন কায়েম ছিল। বঙ্গের ইসলামিক আমলের দর্শনীয় স্থান হিসাবেও চিহ্নিত।

একদিকে ইতিহাসের চিহ্ন। অন্যদিকে স্থাপত্যকলা। সব মিলে মিশে একাকার প্রাচীন শহর গৌড়ে। এই শহরটির বিশদ উল্লেখ পাওয়া যায় প্রায় ৫০০ খ্রিস্টপূর্ব পুরাণ গ্রন্থগুলিতে। গৌড় মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। আবার বাংলা পাল রাজবংশের শাসনের অধীনে ছিল।

একটা সময় বাংলায় বৌদ্ধ জীবনযাত্রার প্রভাব দেখা গিয়েছে। পাল রাজাদের শাসনের পর সেন রাজবংশের শাসন কায়েম হয়েছিল। যা মুঘল ও আফগানরা দ্বাদশ শতাব্দীতে দখল করে। সব মিলিয়ে ইতিহাসে আজও জীবন্ত গৌড়। পর্যটকরা আজও সেই সব ধ্বংসাবশেষ পরিদর্শন করেন। ধ্বংসাবশেষগুলিতে আজও স্থাপত্যকলার নিদর্শন খুঁজে পাওয়া যায়। (ছবি:সংগৃহীত )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *