আবহাওয়া দফতরের পূর্বাভাস

Rain weather

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনেকটাই আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। ওই দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী ৪ মে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তা পরদিন পরিণত হওয়ার সম্ভাবনা নিম্নচাপে। এমনকী ওই নিম্নচাপটি অতিভারী নিম্নচাপেও পরিণত হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে কিনা তা এখনই স্পষ্ট নয়। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে ন, এই নিম্নচাপের কতটা প্রভাব ফেলবে বঙ্গে। গতিবিধির উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া কলকাতায় আগামী ৩ মে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথাও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *