Lalu Prasad YadavBreaking News Politics 

জামিনে মুক্ত হলেও লালুপ্রসাদকে থাকতে হচ্ছে জেলেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জামিন মঞ্জুর হলেও জেলেই থাকতে হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে। জানা গিয়েছে, ঝাড়খণ্ড হাইকোর্ট পশুখাদ্য কেলেঙ্কারি বিষয়ক চাইবাসা ট্রেজারি মামলায় এই আরজেডি নেতার জামিন মঞ্জুর করেছে। তবে দুমকা ট্রেজারি মামলা বকেয়া থাকার জন্য আপাতত জেলেই থাকতে হচ্ছে লালুপ্রসাদকে।

উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। এরপর ২০১৭ সালের ডিসেম্বর থেকে ১৪ বছর কারাদণ্ডের মেয়াদ কাটাচ্ছেন আরজেডি প্রধান। অন্যদিকে দেওঘর ও দুমকা ট্রেজারি এবং চাইবাসা ট্রেজারি থেকে টাকা তোলা সংক্রান্ত দুটি মামলাতেও দোষী প্রমাণিত হয়েছেন লালুপ্রসাদ, এমনটাই জানা যায়।

পাশাপাশি রাঁচির বিশেষ সিবিআই আদালতে দোরান্দা ট্রেজারি থেকে টাকা তোলা বিষয়ক পশু খাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলাতেও লালু প্রসাদের বিরুদ্ধে শুনানি চলছে। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও খবর।

Related posts

Leave a Comment