এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ১৩ পদক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বক্সিংয়ে নিশ্চিত হল ১৩ পদক। এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে আরও ৫ পদক নিশ্চিত করলেন ভারতীয় বক্সারেরা। সূত্রের খবর, এই প্রতিযোগিতায় আপাতত ১৩টি পদক নিশ্চিত হয়ে গেল। ৫ বক্সার পদক নিশ্চিত করলেন। তাঁদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা ও ২ জন পুরুষ। সঞ্জিত ৯১ কেজি বিভাগে ও অমিত পঙ্ঘাল ৫২ কেজি বিভাগে। এছাড়া মহিলাদের মধ্যে রয়েছেন- সাক্ষী ৫৪ কেজি বিভাগে, জসমিন ৫৭ কেজি বিভাগে ও টোকিও অলিম্পিক্সগামী বক্সার সিমরণজিৎ কৌর ৬০ কেজি বিভাগে।
পাশাপাশি কোয়ার্টার ফাইনালে জয়ী হলেও সেমিফাইনালে গিয়েছেন শিবা থাপা ৬৪ কেজি বিভাগে। উল্লেখ্য, এর আগেই ভারতের আরও ৭ পদক নিশ্চিত হয়ে যায়। ওই তালিকায় রয়েছেন ৬ বারের বিশ্বজয়ী ও ৫ বারের এশীয় চ্যাম্পিয়ন এমসি মেরি কমও ৫১ কেজি বিভাগে। গতবারের সেরা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী অমিত পঙ্ঘাল পরাজিত করলেন মঙ্গোলিয়ার বক্সার খারখু এনখমান্দাখকে।

