nabannaBreaking News 

আম্ফান- তাণ্ডবলীলায় রাজ্যে মৃত্যু ৭২,নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্ফান দাপটে লণ্ডভণ্ড রাজ্য।সরকারিভাবে এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে ৭২ জনের।মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।ক্ষতিপূরণে রাজ্যকে সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রও।আবার নদীবাঁধ মেরামতির কাজে ১০০দিনের কাজকে যুক্ত করতে হবে বলেও তিনি জানিয়েছেন।অকারণে টাকা খরচ করা যাবে না বলেও জানান তিনি।৭ দিনের মধ্যে ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্টও জমা দিতে বলেছেন।নবান্ন সূত্রের খবর, কলকাতায় ১৫ জন,উত্তর ২৪পরগনায় ১৭ জন,হাওড়া জেলায়৭ জন ,পূর্ব মেদিনীপুরে৬ জন, চন্দননগরে ২,বারুইপুরে ৬ জন, ডায়মন্ডহারবার ৮ জন, রানাঘাটে ৬ জন ও সুন্দরবনে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন।নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান অতি দ্রুত বাঁধ মেরামত করার কথাও।পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে ক্ষয় ক্ষতি নিয়ে জানতে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রীকে বলব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে।

Related posts

Leave a Comment