Greater FlamingoBreaking News 

জলাশয়ে নতুন অতিথির আগমন খুশি পক্ষীপ্রেমীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফ্লেমিংগো পরিবারের সবচেয়ে বড় সদস্য হলেন গ্রেটার ফ্লেমিংগো। উত্তর চব্বিশ পরগনার একটি জলাশয়ে সম্প্রতি দেখতে গিয়েছে শীতের এই অতিথিকে। দুই পাখি প্রেমী শীতের এই নতুন অতিথিকে দেখেছেন। তবে ফ্লেমিঙ্গ কীভাবে দূর আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপ থেকে এখানে আসল, তা নিয়ে কৌতূহল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। এরপর পাখি পর্যবেক্ষক এবং চিত্র গ্রাহকরা এই গ্রেটার ফ্লেমিংগোকে ক্যামেরা বন্দি করতে আগ্রহী হয়। এটি সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছে। রাজ্যে এই প্রথম ফ্লেমিংগো দেখতে পাওয়ায় পাখিপ্রেমীরা অত্যন্ত খুশি।
পাখি বিশেষজ্ঞদের মতে, গত ৫-৬ বছরে শীতে এই জাতীয় বেশ কয়েকটি অজানা পাখি রাজ্যে দেখা গিয়েছে। ষাটের দশকের আগে ফ্লেমিং এই রাজ্যে এসেছিল বলে বিশেষজ্ঞরা বলছেন । স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লেমিংগো সাধারণত দলবদ্ধভাবে থাকে। তবে এই পাখিটি কীভাবে একা এসেছিল তা এখনও জানা যায়নি।

Related posts

Leave a Comment