Arvind Singh-1Others Sports 

এশীয় রোয়িং চ্যাম্পিয়নশিপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এশীয় রোয়িংয়ে অরবিন্দের সোনা। এশীয় রোয়িং চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারত ১টি সোনা ও ৩টি রুপো পেয়েছে। তাইল্যান্ডের ব্যান চ্যাংয়ে সোনা জয়ী হলেন রোয়ার অরবিন্দ সিংহ। তিনি সময় নিয়েছেন ৭ মিনিট ৫৫.৯৪২ সেকেন্ড। উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে অর্জুন লাল জাটের সঙ্গে অরবিন্দ পুরুষদের ডাবল স্কালসে একাদশ হয়েছিলেন। ব্যান চ্যাংয়ে তাঁর কাছে পরাজিত হন উজবেকিস্তান, চিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও তাইল্যান্ডের রোয়াররা। উল্লেখ করা যায়, ভারত ৩টি রুপো পেয়েছে পুরুষ বিভাগের লাইটওয়েট ডাবল স্কালস, কোয়াড্রুপল স্কালস ও কক্সলেস ফোর ইভেন্টে। প্রতিযোগিতায় ভারত পেয়েছে ২টি সোনা ও ৪টি রুপো।

Related posts

Leave a Comment