কাউন্সেলিংয়ের দিন বাড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Jadavpur University

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ৪০০-র বেশি আসন ফাঁকা রয়েছে। এরপর বাড়ানো হয়েছে কাউন্সেলিংয়ের দিন। সরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের টেকনোলজি ডিপার্টমেন্টে ভর্তির সিট এখনও ফাঁকা। কেন্দ্রীয় কাউন্সেলিংয়ের পরও ওই সিট পূরণ হয়নি বলে খবর।

সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের বি-টেকের সিট ফাঁকা রয়েছে। ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত কাউন্সেলিং হওয়ার কথা ছিল। এরপর সেই সময়সীমা আরও বাড়ানো হল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিংয়ের তারিখ বেড়ে ২২ ডিসেম্বর পর্যন্ত হবে বলে জানা যায়।

উল্লেখ করা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ডিপার্টমেন্টে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে জেইই বোর্ডের মাধ্যমে কাউন্সেলিং হওয়ার পরও শূন্য রয়েছে আসন। সূত্রের আরও খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিয়ারিং এবং ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে মোট ৪১৩টি আসনের প্রায় ২৫ শতাংশ এখনও শূন্য।

এক্ষেত্রে আরও জানা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের মোট ৬৫ টি আসনের মধ্যে ৪২টি আসন শূন্য রয়েছে। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মোট ১০৪টি আসনের মধ্যে ৪৯টি আসন ফাঁকা রয়েছে। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বি-টেকে ভর্তির জন্য প্রায় ১,২৫৩ টি আসন রয়েছে।

এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানা যায়, প্রথমে ঠিক করা হয়েছিল, শূন্য আসনে ভর্তির জন্য ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে। এক্ষেত্রে অনেক সংখ্যক ফাঁকা আসন থাকার জন্য কাউন্সেলিংয়ের দিন বাড়ানো হয়েছে। শূন্য আসন বেড়ে যাওয়ায়, তা পূরণ করার লক্ষ্য নিয়ে ২২ ডিসেম্বরেও হবে কাউন্সেলিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *