People PopulationOthers World 

উদ্বেগজনক রিপোর্ট – বিশ্বে নানা দেশে কমবে জনসংখ্যা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারত-সহ অনেক দেশে কমতে শুরু করবে জনসংখ্যা, এমনই তথ্য সামনে এসেছে। এইরকমই উদ্বেগের ছবি ধরা পড়ল একটি রিপোর্টে। এর জন্য দায়ী মহামারি, সে কথাও বলা হচ্ছে। ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ইভোলিউশনের গ্লোবাল হেলথের অধ্যাপক স্টেন এমিল এই বিষয়ে উল্লেখ করেছেন। ওই রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি, যা পরবর্তী সময়ে কমে ১০৯ কোটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এক্ষেত্রে ওই রিপোর্টে আরও বলা হয়, ইতিপূর্বে বিশ্বে জনসংখ্যা কমে গিয়েছিল, তার কারণ হিসেবে উল্লেখ করা হয়, প্লেগের মতো মহামারির বিষয়টি সামনে আসায়। এছাড়া আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বের বেশ কয়েকটি দেশে জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই রিপোর্ট নিয়ে এখনও সংশয় রয়েছে। সবটাই অনুমান সাপেক্ষ বলে উল্লেখ করা হয়েছে। ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ইভোলিউশনের গ্লোবাল হেলথের অধ্যাপক স্টেন এমিল এ বিষয়ে আরও জানিয়েছেন, অনুমান সত্যি হলে ভারতে জনসংখ্যা কমে যাওয়ার কারণ মহামারি হবে না, এক্ষেত্রে জনসংখ্যা কমার কারণ হিসেবে দাঁড়াবে প্রজনন ক্ষমতা।

রিপোর্ট অনুযায়ী আরও বলা হয়েছে, বেশ কয়েকটি দেশে জনসংখ্যা কমে দাঁড়াবে, এক্ষেত্রে এর প্রভাব দেখা যাবে গোটা বিশ্বে। পাশাপাশি কয়েকটি দেশের জনসংখ্যা বাড়বে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, উত্তর আফ্রিকা, মধ্য-পূর্ব আফ্রিকার মতো দেশগুলিতে জনসংখ্যা বাড়বে বলে খবরে প্রকাশ। এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভারতে নারী শিক্ষার প্রসার ঘটানো এবং গর্ভ নিরোধকের উপায় বিষয় আলোকপাত করা হয়েছে।

উল্লেখ করা যায়, ২০১৭ সালে ভারতের প্রজনন ক্ষমতা ছিল ২.৩৭ শতাংশ, যা ২১০০ সালে কমে হবে ১.৬ শতাংশ, এমনটাই বলা হয়েছে। পরিবেশ ও আবহাওয়া বিশেষজ্ঞ মহলের একাংশের বক্তব্য, ২০৩০ সাল থেকে সমগ্র বিশ্ব জুড়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই ধরনের আবহাওয়া মানুষের জীবন ধারণের পক্ষে কষ্টকর হতে চলেছে। একদিকে গরমের মাত্রা বেড়ে যাওয়া, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের পরিমাণ কমে যাওয়ায় সমস্যা বাড়বে। এর প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে মানুষের। সবমিলিয়ে অদূর ভবিষ্যতে সমস্যা বাড়তে চলেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। (ছবি-সংগৃহীত)

Related posts

Leave a Comment