Sarita-1Others Sports 

এশীয় চ্যাম্পিয়নশিপে কুস্তিতে আবার সোনা সরিতার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এশীয় কুস্তিতে ফের সোনা সরিতার। সূত্রের খবর, কুস্তির এশীয় চ্যাম্পিয়নশিপে তিনি টানা ৯ পয়েন্ট সংগ্রহে রেখে খেতাব ধরে রাখলেন ৫৯ কেজি বিভাগে। অন্যদিকে সীমা বিসলা ৫০ কেজি ও পূজা ৭৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ী হলেন। উল্লেখ করা যায়, নয়াদিল্লিতে সরিতা গতবারও এশীয় চ্যাম্পিয়ন হন। এবার কাজাখস্তানে মঙ্গোলিয়ার শুভদোর বাতরাজাভের বিরুদ্ধে তিনি শুরুতেই ১-৭ ফলাফলে পিছিয়ে ছিলেন। এরপরও এই ম্যাচ বার করলেন সরিতা। শেষ পর্যন্ত তিনি ম্যাচ জয়ী হলেন ১০-৭ ফলাফলে। জয়ের পর তাঁর মন্তব্য, ‘লড়াইটা জয়ী সত্যিই কঠিন ছিল। আমার প্রতিদ্বন্দ্বী ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী হয়েছিল। এখানে প্রথম লড়াইটা হেরেছিলাম ওর কাছে। সেই ম্যাচের ভুল থেকেও শিক্ষা নিয়েছি’।

Related posts

Leave a Comment