তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় নির্বাচন

tamilnaru and election

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় আজ একদফায় নির্বাচন পর্ব চলছে। তামিল বিধানসভায় মূল লড়াই ডিএমকে-কংগ্রেস জোট এবং এআইএডিএমকে-বিজেপি জোটের। লড়াইয়ে রয়েছেন অভিনেতা কমল হাসানের “মাক্কাল নিধি মাইয়াম” এবং টিটিভি দিনাকরণের “এএমএমকে”। উল্লেখ করা যায়,জয়ললিতা ও করুণানিধি প্রয়াত হওয়ার পর তামিলনাড়ুতে এটাই প্রথম বিধানসভা নির্বাচন। সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সুপারস্টাররাও।
ভোটকেন্দ্রে লাইনে দেখা গিয়েছে কমল হাসান ও তাঁর কন্যা শ্রুতি হাসানকে। পরিবার নিয়ে ভোট দিলেন এমএনএম প্রধান এই অভিনেতা। চেন্নাই হাই স্কুল বুথে ভোট দিয়েছেন তিনি। বুথে গিয়ে ভোট দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন থালাপট্টি বিজয়। সকাল ১০টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোটদানের হার ছিল ১৩.৮০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *