স্লেজিং করে ক্ষমাপ্রার্থী অস্ট্রেলিয়া অধিনায়ক

tim paine

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিডনি টেস্টের শেষ দিনে রবিচন্দ্রন অশ্বিনকে মাঠে স্লেজিং করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। এই দৃশ্য মাইক্রোফোনে ধরা পড়ে। এরপর অশ্বিনের কাছে ক্ষমা চান পেইন। এবিষয়ে তিনি জানিয়েছেন, আমি রক্তমাংসের মানুষ। মাঠে যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি।

অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পেইনের মন্তব্য, আমি খারাপ প্রতিক্রিয়া দেখিয়েছি। ম্যাচের পর তিনি অশ্বিনের সাথে কথাও বলেন। তিনি আরও জানান, আমি অশ্বিনকে বলি তোমার দিকে বোকার মতো তাকিয়ে ছিলাম। মুখ খুলে উল্টে আমিই ক্যাচ ফেলে দিলাম। তবে নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন স্টিভ স্মিথ। তাঁর মন্তব্য, এই অভিযোগ শুনে আমি হতাশ এবং বিস্মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *