শ্রবণ জনিত সমস্যায় সতর্ক থাকা জরুরি

hear and chield

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শ্রবণ জনিত সমস্যা ও তার সমাধানে চিকিৎসক ও বিশেষজ্ঞদের বিশেষ নির্দেশগুলি মেনে চলা জরুরি। শ্রবণ হল- যোগাযোগের একটি মাধ্যম। সাধারণভাবে বলা যায়, না শুনতে পারলে কথা বলাও মুশকিল হয়ে যায়। শ্রবণ সমস্যার প্রবণতা বেড়েই চলেছে। তবে শ্রবণ শক্তির সমস্যা থাকলে সঠিক সময়ে চিকিৎসার প্রয়োজন রয়েছে। চিকিৎসা সঠিক সময়ে না হলে স্মৃতিশক্তিও কমতে থাকে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, শ্রবণ সমস্যা হতে পারে যে কোনও বয়সীদের। তবে শিশুদের ক্ষেত্রে উদ্বেগ থেকে যায়। অনেক সময় অভিভাবকদের এটা নজরে পড়ে না। সম্প্রতি ডিজিটাল মাধ্যমে পড়াশুনার ক্ষেত্রে হেডফোন ব্যবহার করছে শিশু-কিশোররা। এটা ক্ষতি করছে বাচ্চাদের। এক্ষেত্রে চিকিৎসকরা জানিয়েছেন,শিশুদের ক্ষেত্রে জন্মের পরই বিশেষ একটি টেস্ট করিয়ে নেওয়া দরকার। এই পরীক্ষা ইনফ্রা-রেড থার্মোমিটারের সাহায্যেও করা যেতে পারে। শ্রবণ শক্তির সমস্যা ধরার জন্য অটোএকোস্টিক এমিশনস(ওএই) পরীক্ষা করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *