fruits-vegy-mainBreaking News Health 

বাজার থেকে আসা ফল ও শাক-সব্জি নিয়ে সচেতন থাকাটা জরুরি

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আমরা মরিয়া। কী না করে চলেছি প্রতিদিন। সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার করা, মাস্ক পরা, হাত পরিষ্কার করা সহ নানা ব্যবস্থা নিয়ে চলেছি। তবে বাজার থেকে আসা ফল ও শাকসব্জি নিয়ে সচেতন আছি কি ? অনেকে আবার সাবান জলে ধুয়ে ফেলছেন সবজি। এর প্রয়োজন রয়েছে কিনা তা দেখে নেওয়া জরুরি।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, ফল ও শাক-সব্জি সাবান জলে ধোয়া উচিত নয়। সাবানে ফর্মালডিহাইড রয়েছে। পেটের গোলমাল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এইভাবে শাক-সব্জি, ফলমূল সংক্রমণমুক্ত করা হলে ভিন্ন ফল হতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, এক চতুর্থাংশ ভিনিগার আর তিন-চতুর্থাংশ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেওয়া উচিত। এরপর সব্জি ও ফলের ওপর তা স্প্রে করে নিতে পারেন। আবার ২ চামচ নুন, আধ কাপ ভিনিগার আর ২ লিটার জল মিশিয়েও মিশ্রণ বানাতে পারেন।

সব্জি ও ফল জলে ধোয়ার আগে ৫ থেকে ১০ মিনিট চুবিয়ে রাখা চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী জানানো হয়েছে,এমনই কয়েকটি জিনিস থেকে জানা যেতে পারে আপনি যা খাচ্ছেন, তা কতখানি নিরাপদ খাদ্য।আবারও বলা হয়েছে, খাবার ভাল করে রান্না করার কথাও। নির্দিষ্ট তাপমাত্রায় রাখা এবং রান্নায় স্বচ্ছ জল ব্যবহার করার কথাও জানানো হয়েছে। টাটকা উপাদান ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি গরম জলে ৫০ পিপিএম ক্লোরিনের এক ফোঁটা মিশিয়ে সবজি ধোয়ার কথা বলা হয়েছে।

সাবান বা সার্ফ নয়, আলু, শসা ও তরমুজের মত যে সব সবজিতে মোটা খোসা থাকে, সেগুলোর ক্ষেত্রে পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিতে পারেন। পরিষ্কার করে রাখবেন সিঙ্কও। টাটকা শাক-সব্জি আনার জন্য ওয়াশেবল ব্যাগ রাখাটা জরুরি। বারবার ধোওয়ার জন্য এই ব্যাগ ব্যবহার করবেন। বাজারেও বারবার যেতে না হয় সেটাও লক্ষ্য রাখবেন।

Related posts

Leave a Comment