Assam SecretariatOthers 

১৭০ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে অসম সেক্রেটারিয়েটে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ক্যাডারে ১৭০ জনকে নিচ্ছে অসম সেক্রেটারিয়েটে (জনতা ভবন)। ওই পদে নিয়োগ হবে অসম সেক্রেটারিয়েট সাবর্ডিনেট সার্ভিস রুলস, ১৯৬৩ -এর অধীনে। প্রার্থীদের অসম রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে।

জুনিয়র অ্যডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১৭০টি (অসং ৫৭, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ (পি) ১৪, তঃউঃজাঃ (এইচ) ১২, ওবিসি/ এমওবিসি ৪০, শারীরিক প্রতিবন্ধী ১৪, আর্থিকভাবে দুর্বল ১৯। সংরক্ষণ থাকছে – মহিলাদের জন্য ৩০ শতাংশ এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য ২ শতাংশ।

যে কোনও শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা অন্তত ৪৫ (তফশিলি হলে অন্তত ৪০) শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকলে এবং সঙ্গে কম্পিউটার প্রফেসিয়েন্সিতে অন্তত ৬ মাসের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। অবশ্যই অফিস প্রোডাক্টিভিটি সফটওয়্যরর টুলসে কাজ করার ভাল জ্ঞান থাকতে হবে।

বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসি/ এমওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ এবং প্রাক্তন সমরকর্মীরা ২ বছর বয়সের ছাড় পাবেন। মাইনে ১৪,০০০ – ৪৯,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা ও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা।

প্রার্থিবাছাই হবে ২ ধাপে। প্রথম ধাপে হবে দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ২৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে (জেনারেল নলেজ ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড-সহ জেনারেল ইংলিশে ১৫০ নম্বর, কম্পিউটার নেলজ (থিওরি)-তে ৫০ নম্বর এবং ল্যাঙ্গোয়েজ (অসমীয়া/ বাংলা/ বোরো/ অলটারনেটিভ ইংলিশ) স্কিল টেস্টে ৫০ নম্বর)। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের জন্য ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের কম্পিউটার (প্র্যাক্টিক্যাল) টেস্ট এবং ৫০ নম্বরের প্রেসি রাইটিং টেস্ট। প্রতিটি শূন্যপদের জন্য লিখিত পরীক্ষায় সফলদের থেকে ৩ জন প্রার্থীকে ডাকা হবে। পরীক্ষা হবে গুয়াহাটিতে।

দরখাস্ত করবেন অনলাইনে ফর্ম পূরণ করে, ৩১ জুলাই থেকে ৩১ অগস্টের মধ্যে। দরখাস্তের ফর্ম পাবেন ৩১ থেকে www.recruitmentsad.in ওয়েবসাইটে। অনলাইন দরখাস্ত করার সময় নিজের ছবি, সই, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট-সহ যাবতীয় প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment