পরিবেশবান্ধব ট্যুরিজম এবার সুন্দরবনে

Sundarban

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ জিও জুট ম্যানগ্রোভ নার্সারি নাম দিয়ে এবার সুন্দরবনে ম্যানগ্রোভ নার্সারি ও ইকো ট্যুরিজম পার্ক গড়ে উঠতে চলেছে। আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে (২৬ জুলাই) ক্যানিংয়ের মাতলা নদীর চর ঘিরে এই নার্সারির শুভারম্ভ হল। প্লাস্টিকের প্যাকেট বর্জন করে ছোট ছোট চটের থলেতে ম্যানগ্রোভের বীজ রোপন ও পরিচর্যা করা হবে এখানে। প্লাষ্টিক দূষণ রোধ করে পরিবেশবান্ধব করে গড়ে তোলাই এই জিও জুট ম্যানগ্রোভ নার্সারির মূল লক্ষ্য। ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েতের নার্সারিতে সুন্দরী গাছের বীজ পুঁতে এই প্রকল্পের শুভারম্ভ করেন এমজিএনআরজিএস প্রকল্পের জেলা অধিকর্তা সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ক্যানিং ১নং ব্লকের বিডিও নিলাদ্রীশেখর দে সহ অন্যান্য আধিকারিক ও পঞ্চায়েত সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *