B.Com StudentsEducation Others 

বি-কম পার্ট-থ্রি এবং চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার ফল প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সময়সীমা ছিল আগামী ৩১ অক্টোবর। তার পূর্বেই, বি-কম পার্ট-থ্রি এবং চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার ফল প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা। বিএ এবং বিএসসি পার্ট-থ্রি পরীক্ষার ফল। সূত্রের খবর, বি-কম পার্ট-থ্রি অনার্সে পাশের হার ৯১.৭৭ শতাংশ। এক্ষেত্রে প্রথ্ম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন ২৭৪ জন। আবার জেনারেলে পাশের হার ৮৭.৮৩ শতাংশ। বি-কম চূড়ান্ত সিমেস্টারে ১৫.৯৬০ এবং জেনারেলে ৫১০০ জনের ফল প্রকাশ পেয়েছে। সূত্রের আরও খবর, ২৯ অক্টোবর বি-কমের কলেজ-ভিত্তিক গেজেট এবং মার্কশিট দেওয়া হবে। এক্ষেত্রে আরও জানা যায়, ৩১ অক্টোবরের মধ্যে বিএ, বিএসসি-র মার্কশিট তৈরি হয়ে যাবে। অন্যদিকে যেসব পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়েছে, তাঁদের মধ্যে অনেকেরই প্রথম থেকে পঞ্চম সিমেস্টার ও পার্ট-ওয়ান বা পার্ট-টু-র বিভিন্ন বিষয়ে ‘ব্যাকলগ’ বা বকেয়া পরীক্ষা রয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নেওয়া জরুরি বলেও মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment