রফতানি কমেছে বার্তা রাষ্ট্রপুঞ্জের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সমগ্র বিশ্বে করোনা পরিস্থিতি। তার জেরে অর্থনীতির হাল বেহাল। সূত্রের খবর, জুলাই-সেপ্টেম্বরে সারা বিশ্বের সঙ্গে ভারতেরও রফতানি কমেছে বলে বার্তা দিয়েছে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য শাখা ইউএনসিটিএডি। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, হিসেব অনুযায়ী, এর মধ্যে শুধু সেপ্টেম্বরে এক বছর আগের তুলনায় ৮ শতাংশ রফতানি বেড়েছে ভারতের। অন্যদিকে ইউএনসিটিএডি সূত্রে জানানো হয়েছে, অক্টোবর ও ডিসেম্বরে বিশ্ব বাণিজ্যের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে।

