কোভিড ভ্যাকসিনের জন্য শুরু হল কেন্দ্রীয় তৎপরতা

covid-19-vaccine

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার কোভিড ভ্যাকসিনের জন্য শুরু হল কেন্দ্রীয় তৎপরতা। জানা গিয়েছে, ১৩০ কোটির দেশ ভারতবর্ষে প্রত্যেককে ভ্যাকসিনের আওতায় আনা খুবই দুস্কর ব্যাপার। তাই পূর্ব-পরিকল্পিতভাবে প্রস্তুতি না নিলে গোটা প্রকল্পটি মুখে থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে সব দিক খতিয়ে দেখেই ভ্যাকসিন আসার আগে শুরু করা হচ্ছে বিলি-বন্টণ নিয়ে সরকারি প্রস্তুতি। কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই ভ্যাকসিনের জন্য ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে সরিয়ে রাখছে সরকার। ফলে একবার ভ্যাকসিন প্রস্তুত হলে ভারতবাসীর ভ্যাকসিন নিতে খরচ হবে ৬-৭ ডলার। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৪৭ টাকা।

একটি বেসরকারি সংস্থা সূত্রে জানা যায়, এই অর্থমূল্য ধার্য করা হয়েছে এই অর্থবর্ষ অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত। ওই সংস্থা সূত্রে আরও জানা যায়, ১৪৭ টাকা খরচ করে মোট দু’টি ডোজ নেওয়া যাবে ভ্যাকসিনের। উল্লেখ্য, গত মঙ্গলবারই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানিয়েছেন, দেশের বিজ্ঞানীরা রাতদিন গবেষণা করছেন কোভিড ভ্যাকসিন প্রস্তুতির জন্য। পাশাপাশি তিনি উৎসবের মরশুমে দেশবাসীকে কোভিড বিধি মেনে চলার ব্যাপারেও সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *