বাচেন্দ্রী পাল-এর এভারেস্ট জয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৯৮৪ সালের আজকের দিনে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন বাচেন্দ্রী পাল। ১৯৮৪ সালে ভারতের প্রথম পুরুষ-মহিলা সম্মিলিত দলের মাউন্ট এভারেস্ট অভিযানে সুযোগ পান। ওই দলে ৬ জন মহিলা এবং ১১ জন পুরুষ ছিলেন। তবে তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। এর কারণে ২০১৯ সালে তিনি পদ্মভূষণে সম্মানিত হন।

