BangabandhuOthers 

বঙ্গবন্ধু-র ৭ মার্চের বক্তব্য অক্ষয় হয়ে থাকবে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তৃতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালিত হয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে। সূত্রের খবর, সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি উপ-দূতাবাসের অফিসাররা শেখ মুজিবের ঘরে তাঁর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উল্লেখ করা যায়, পাকিস্তানের কবল থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা সংবলিত সেই বক্তৃতার তাৎপর্য নিয়েও আলোচনা সভা হয়েছে। উপ-দূতাবাসের বাংলাদেশ গ্যালারি-তে এই আয়োজন হয়।

এক্ষেত্রে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের বক্তব্য চিরকাল অক্ষয় হয়ে থাকবে। কারণ হিসেবে বলা হয়েছে, ওই বক্তৃতায় একটি জাতি মুক্তির দিশা পাওয়া যায়। প্রসঙ্গত, এপার বাংলার পশ্চিমবঙ্গেও তা বেশ আলোড়ন তোলে। যা আজও স্মৃতিতে অম্লান রয়েছে। ডেপুটি হাই কমিশনার সূত্রে জানানো হয়েছে, ৭ মার্চের ভাষণ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। এটি একটি অনন্য রণকৌশলের দলিল।

Related posts

Leave a Comment