বোক্সাম আন্তর্জাতিক প্রতিযোগিতায় মনীশের সোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মনীশের সোনা। স্পেনে বোক্সাম আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয়ী হলেন ভারতের মনীশ কৌশিক। ৬৩ কেজি বিভাগের ফাইনালে তিনি পরাজিত করলেন ডেনমার্কের নিকোলাই তের্তেরিয়ানকে। এই ম্যাচের ফলাফল ৩-২। অন্যদিকে ৬৯ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হয়েছেন ভারতের বিকাশ কিষাণ। মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হলেন ভারতের পূজা রানি। সব মিলিয়ে এই আসরে ১০টি পদক জয়ী হয়েছে ভারত।

