অস্ট্রেলিয়াকে পরাজিত করল নিউজিল্যান্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে পরাজিত করল নিউজিল্যান্ড। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া পরাজিত হয় ৭ উইকেটে। উল্লেখ করা যায়, দলকে সিরিজ উপহার দিলেন ম্যাচ সেরা মার্টিন গাপ্টিল। তিনি ৪৬ বলে ৭১ রান করেছেন। এক্ষেত্রে জানা যায়, আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৪২ রান ৮ উইকেটে। সর্বোচ্চ ৪৪ রান করেছেন ম্যাথু ওয়েড। এর জবাবে ১৫.২ ওভারে ৩ উইকেটে ১৪৩ রান তুলে সিরিজ জয়ী হয় নিউজিল্যান্ড।

