পর্যটন ক্ষেত্রগুলিতে নির্দেশিকার জের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বন্ধ সৈকত ও হোটেল। স্থানীয় সূত্রের খবর, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে করোনা আবহে প্রতিষেধকের দুটি ডোজ নিতে হবে। থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, এই সংক্রান্ত শংসাপত্র না দেখাতে পারলে সৈকতে হোটেলে ও ঘর পাওয়া যাবে না। স্থানীয় সূত্রের আরও খবর, এই নির্দেশিকায় পূর্ব মেদিনীপুরের সৈকত ও পর্যটন ক্ষেত্রগুলিতে তেমন ভিড় হচ্ছে না। এই পরিস্থিতিতে এবার উপকূলের হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে মালিকপক্ষ।

