লাদাখে নয়া বিশ্ববিদ্যালয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নয়া বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে গড়া হবে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করেছেন। এক্ষেত্রে আরও জানা যায়, ব্যয় হবে মোট সাড়ে ৭০০ কোটি টাকা। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, দীর্ঘদিন ধরে লাদাখের মানুষ একটি বিশ্ববিদ্যালয় গড়ার দাবি জানিয়ে আসছিলেন। এরফলে সেখানকার স্থানীয় বাসিন্দাদের উচ্চশিক্ষায় সুবিধা হবে।

