বাঙালি ইতিহাসকার মিহির সেনগুপ্ত প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মিহির সেনগুপ্ত (৭৫) প্রয়াত হলেন। বাঙালি ইতিহাসকার ও লেখক হিসাবে তাঁর দারুণ জনপ্রিয়তা ছিল। পেশায় তিনি ছিলেন ব্যাঙ্ককর্মী। পরবর্তীতে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। ২০০৫ সালে আত্মজৈবনিক গদ্য ‘বিষাদবৃক্ষ’-এর জন্য তিনি আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তাঁর শৈশবের দেশ বরিশালকে আজীবন লেখনীর মধ্যে নিয়ে এসেছেন তিনি। ‘ভাটিপুত্রের পত্র বাখোয়াজি’, ‘সিদ্ধিগঞ্জের মোকাম’, ‘ধানসিদ্ধির পরনকথা’ ও ‘ভাটিপুত্রের বরিশাল গদ্য-সংগ্রহ’ প্রভৃতি বিভিন্ন লেখার মধ্যে তুলে ধরেছেন বরিশালের ভাষা ও আখ্যানকে। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া দুই বাংলায়।

