কলকাতা বইমেলা হবে ২৮ ফেব্রুয়ারি

Kolkata Book Fair-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত পিছোল কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য, বিধাননগরের পুর নির্বাচন থেকে শুরু করে করোনা আবহে তৃতীয় ঢেউ, এরকম বেশ কিছু কারণে বইমেলা কিছুদিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপর মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে জানানো হয়েছে, বইমেলা ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করা যাবে। ২৮ তারিখ থেকে শুরু হয়ে কতদিন বইমেলা চলবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ করা যায়, ২০২০ সালে কলকাতা বইমেলার আয়োজন হয়েছিল। করোনা আবহজনিত পরিস্থিতিতে ২০২১ সালে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এবার করোনা আবহের জন্য ২০২২ সালেও বইমেলা হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়। আগামী ৩১ জানুয়ারি বইমেলা শুরুর কথা থাকলেও করোনা আবহে ও তৃতীয় ঢেউয়ের জন্য দিন বদল হল বইমেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *