Vegetables of Ladakh 5Others 

শুন্য থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াসের নিচের তাপমাত্রায় সবজি লাদাখে

আমার বাংলা কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ১৯৬২ সাল অবধি লাদাখে মাত্র ৪ ধরণের শাকসব্জী জন্মাতো, এখন ৭৮ রকমের শাকসবজি এখানে জন্মে। ডিআরডিও- কৃষক এবং সেনা ইউনিটকে এর জন্য প্রশিক্ষণ দিয়েছে। গালওয়ানের চীন সীমান্তে, যেখানে কোনও রাস্তাঘাট তেমনভাবে গড়ে ওঠেনি, সেখানে সেনাবাহিনী দুই কুজওয়ালা উটকে টহল দেওয়ার জন্য এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহার করবে। পরের মাসেই লাদাখকে দেশের অন্যান্য অংশের সাথে সংযোগ স্থাপনকারী দুটি রুটই বন্ধ হয়ে যাবে। প্রায় ছয় মাস ধরে এই অঞ্চলটিকে তার প্রয়োজনের জন্য বিমান সংযোগ ব্যবস্থার উপর নির্ভর করতে হবে। এই পরিস্থিতিতে সবজি ও ফলের সরবরাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা।

ডিআরডিও-র ডিফেন্স ইনস্টিটিউট, নিম্ন তাপমাত্রা ও অধিক উচ্চতায় গবেষণা করে লেহের কৃষক এবং সেনা ইউনিটগুলিকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে নিম্ন তাপমাত্রায় সবজি উৎপাদন করা যায়। এর ফলে সেখানে সৈন্যরা তাজা শাকসবজি পাবে, তুষারাবৃত হওয়ার পরেও। এই ল্যাবটি গ্যালওয়ান, প্যাংগং, ডেমচোক, দৌলতবেগ ওল্ডির মতো সীমান্ত অঞ্চলে স্থাপিত হয়েছে। লাদাখের কৃষকরা বর্তমানে ২৫ ধরণের শাকসব্জী উৎপাদন করছে যা ১৯৬২-র আগে এখানে মাত্র ৪ টি শাকসবজি জন্মাতো। লাদাখের এক একটি বাঙ্কারের ধারণক্ষমতা ২০ থেকে ১০০ টন পর্যন্ত। ডিফেন্স ইনস্টিটিউট অফ হাই অল্টিচিউড রিসার্চ অবিচ্ছিন্নভাবে চীন সীমান্তে অবস্থিত ভারতীয় সেনাদের টাটকা শাকসব্জী, ফলমূল এবং মাংস সরবরাহের জন্য কাজ করছে। এই সংস্থা বর্তমানে সেনাবাহিনীর জন্য বাঙ্কারে মাইক্রোগ্রেন বাড়ানোর কৌশল নিয়ে কাজ করছে।

শুধু তাই নয়, সীমান্তবর্তী অঞ্চলে শাকসব্জি সংরক্ষণের জন্য গ্রাউন্ড স্টোরেজ কৌশলগুলিও কন্ট্রোলে এনেছে। শীতের জন্য শাকসবজি এখানে তিন থেকে চার মাস সংরক্ষণ করা যায়। তাও কার্বন নিঃসরণ ছাড়াই। কেবল এটিই নয়, সেনাবাহিনীর যখন প্রয়োজন হবে তখন এটিকে বাঙ্কার হিসাবে ব্যবহার করতেও সক্ষম হবে। আলু এই স্টোরেজে ৬মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। লেহ থেকে ১২ কিলোমিটার দূরে ফে গ্রামের কৃষকরা গত মাসে ৫০ টন তরমুজের রেকর্ড উৎপাদন করেছিলেন। তাঁরা ডিআরডিও থেকেই এই কৌশল শিখেছে। ২০১৬ সালে, এই গ্রামের ১০ জন কৃষককে নিয়ে কাজ শুরু করা হয়েছিল। এগুলি ছাড়াও প্রতিরক্ষা ল্যাবে কৃষক এবং সৈন্যরা ব্রোকলি, অরিগ্যানো, লেটুসের মতো বিদেশী সবজির চাষ করতে শিখেছে। লাদাখের বুনো ফল সিবুকথর্নে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ইমিউনিটি বুস্টার রয়েছে। এই কারণেই সৈন্যদের জন্য লাদাখের এই ল্যাবটিতে সিবুকথর্নের জুস এবং ভেষজ চা তৈরি করা হচ্ছে। আগে এই সিবুকথর্ন চীন থেকে আমদানি করা হত, তবে চীনা পণ্য নিষিদ্ধ হওয়ার পরে লাদাখে সিবুকথর্নের চাহিদা অনেক বেড়েছে। দেশের সিবুকথর্নের ৭০ শতাংশ লাদাখে জন্মে। প্রতি বছর এখানে ৪০০ টন সিবুকথর্ন উৎপাদিত হয় যার প্রতি কেজি মূল্য ১৫০ টাকায় বিক্রি হয়।

সীমান্তবর্তী অঞ্চলে শাকসব্জি সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ সংরক্ষণের বিশেষ কৌশল প্রয়োগ করা হয়েছে। শীতের জন্য এখানে সবজির সংরক্ষণ ৩-৪ মাস পর্যন্ত করা যায়। চীন সংলগ্ন অঞ্চলগুলিতে যেখানে কোনও রাস্তা নেই এবং খচ্চরগুলিরও চলাচল করা কঠিন, এখন সেনাবাহিনী সেখানে দুই কুজওয়ালা উট ব্যবহার করবে টহল দেওয়ার জন্য এবং পণ্য বহনের জন্য। এই উটগুলি কেবল লাদাখের হুন্ডার অঞ্চলেই পাওয়া যায়। উচ্চ উচ্চতায় গবেষণার জন্য ডিফেন্স ইনস্টিটিউট রাজস্থান এবং হুন্ডার উভয় জায়গা থেকে উট নিয়ে এসেছিল। এই উটগুলি দৌলতবেগ ওল্ডি এবং আশেপাশের অনেক বালু জমি রয়েছে এমন অঞ্চলে আরও ভাল পারফরম্যান্স করতে সক্ষম হবে এবং একসাথে ১৭০ কেজি পণ্য বহন করতে পারবে। এখনও অবধি, জুনকার ব্রিডের খচ্চর এই কাজে ব্যবহৃত হত। পাশাপাশি চীন সীমান্তে মোতায়েন সেনাবাহিনীর খাওয়ার জন্য মাটির নিচে মজুত করা শস্য ভান্ডার, প্রয়োজনে বাঙ্কারে পরিণত হতে পারে।

Related posts

Leave a Comment