bengal chemicalsBreaking News Health 

হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির বরাত পেতে চলেছে বেঙ্গল কেমিক্যালস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করার পথে বেঙ্গল কেমিক্যাল। সূত্রের খবর, এতদিন পর্যন্ত তৈরি হয়ে আসছে ক্লোরোকুইনফসফেট ২৫০ এমজি। করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে কার্যকর হয়েছে। দেশে ও বিদেশে এই ওষুধ করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার হচ্ছে। ওষুধটির চাহিদাও বেড়েছে ব্যাপক মাত্রায়।

এবার রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে এই ওষুধটি তৈরির অনুমতি চাইল বেঙ্গল কেমিক্যালস। সেই অনুমোদন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সংস্থা সূত্রে খবর, অনুমোদন পেলে সংস্থাটি ২ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট তৈরি করবে। প্রয়োজনীয় কাঁচামাল যাতে পাওয়া যায় তার জন্য রাজ্য সরকারের কাছে সংস্থা সাহায্যও চাইবে।

উল্লেখ করা যায়, বেঙ্গল কেমিক্যালসের তৈরি ক্লোরোকুইনফসফেট (‌২৫০ ‌এমজি)‌ ট্যাবলেট করোনা আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী তা প্রমাণিত হয়েছে। মূলত এই ক্লোরোকুইনফসফেট তৈরি হয় বেঙ্গল কেমিক্যালসে। সূত্রের আরও খবর, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত এই সংস্থা কুইনাইন তৈরির যৌগ ক্লোরোকুইনফসফেট তৈরি করে থাকে। অতীতে ম্যালেরিয়ার ওষুধ হিসেবে দেশে ম্যালেরিয়া নিরাময়ে কাজ করছে। সিঙ্কোনা গাছের ছাল থেকেই এই যৌগ তৈরি হয়। তারপর তা ট্যাবলেট আকার তৈরি হয়ে থাকে।

চিকিৎসক-বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্লোরোকুইনফসফেটের ব্যবহারে করোনা মোকাবিলা করা সম্ভব। ক্লোরোকুইনফসফেট হাইড্রক্সিক্লোরোকুইন থেকেও বেশি কার্যকর। গোটা বিশ্বেই বিপর্যস্ত পরিস্থিতিতে ক্লোরোকুইনফসফেটের চাহিদা বেড়েছে। এই ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের মতোই কাজ করে তাও প্রমাণিত। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কাঁচা মাল রয়েছে। তা দিয়ে পর্যাপ্ত ওষুধও তৈরি করা যাবে। এই ওষুধ ঘিরে নতুন করে আশার আলো দেখছে সংস্থা।

Related posts

Leave a Comment