এইচএলএল লাইফ কেয়ারে- এর রেপিড কিট

HLL LIFE CARE

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার রেপিড এন্টিবডি কিট তৈরি করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা এইচএলএল লাইফকেয়ার লিমিটেড। সম্প্রতি করোনা পরীক্ষার জন্য এই রেপিড এন্টিবডি পরীক্ষাকে মান্যতা দেয় দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান।শীর্ষ ওই প্রতিষ্ঠান ভারতের ৭টি সংস্থাকে রেপিড এন্টিবডি পরীক্ষার দায়িত্ব দিয়েছে ।এর মধ্যে ৬টি বেসরকারি সংস্থা।রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ এইচ এল এল লাইফ কেয়ার লিমিটেডও।ওই সংস্থা সূত্রে জানা যায়, হরিয়ানায় মানেসরের কারখানায় এই কিট সরাসরি উৎপাদন হবে। এক একটি কিটের দাম পড়তে পারে কমবেশি ৪০০টাকা। কিট তৈরির গবেষণায় সাহায্য করছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন তিরুবনন্তপুরমের রাজীব গান্ধী সেন্টার অফ বায়োটেকনোলজি বা আরজিসিবি।কিটটির নাম দেওয়া হয়েছে – মেকসিওর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *