Bharat Electronics LimitedOthers 

৫৪৯ ইঞ্জিনিয়ার, অফিসার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, সিভিল), প্রোজেক্ট অফিসার-ওয়ান (হিউম্যান রিসোর্স), ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, সিভিল, এনভায়রণমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল), ট্রেনি অফিসার-ওয়ান (ফিনান্স) পদে ৫৪৯ জনকে নিচ্ছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। নিয়োগ হবে চুক্তিতে, ব্যাঙ্গালোর কমপ্লেক্সে। নীচের মতো যোগ্যতার ভারতীযরা আবেদন করতে পারেন।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, সিভিল): শূন্যপদ ১১৮টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির (তফশিলি/ প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ২৮ বছরের মধ্যে।

প্রোজেক্ট অফিসার-ওয়ান (এইচআর): শূন্যপদ ৫টি। এইচআরএম/ পার্সোনাল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স -এর প্রথম শ্রেণির (তফশিলি/ প্রতিবন্ধী হলে পাস ক্লাস) ২ বছরের এমবিএ/ এমএসডব্লু/ এইচআর/ পিজি ডিগ্রি/ পিজি ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ২৮ বছরের মধ্যে।

ওপরে বলা ২টি পদের মোট শূন্যপদ ১২৩টি (সাধাঃ ৫০, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৩, আর্থিকভাবে দুর্বল ১২)। থোক পারিশ্রমিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে যথাক্রমে ৩৫,০০০, ৪০,০০০, ৪৫,০০০ এবং ৫০,০০০ টাকা।

ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, সিভিল, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল): শূন্যপদ ৪১৮টি । সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির (তফশিলি/ প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ৬ মাসের অভিজ্ঞতা। বয়স ২৫ বছরের মধ্যে।

ট্রেনি অফিসার-ওয়ান (ফিনান্স): শূন্যপদ ৮টি। ফিনান্সে প্রথম শ্রেণির (তফশিলি/ প্রতিবন্ধী হলে পাস ক্লাস) ২ বছরের এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা। সঙ্গে ৬ মাসের অভিজ্ঞতা। বয়স ২৫ বছরের মধ্যে।

ওপরে বলা ২টি পদের মোট শূন্যপদ ৪২৬টি (সাধাঃ ১৭২, তঃজাঃ ৬৪, তঃউঃজাঃ ৩২, ওবিসি ১১৪, আর্থিকভাবে দুর্বল ৪৪)। থোক পারিশ্রমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে যথাক্রমে ২৫,০০০, ২৮,০০০ এবং ৩১,০০০ টাকা।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান বা প্রোজেক্ট অফিসার-ওয়ান পদে প্রাথমিকভাবে নিয়োগ হবে ২ বছরের জন্য। মেয়াদ বাড়তে পারে ৪ বছর পর্যন্ত। এছাড়া সব পদের ক্ষেত্রেই পাবেন মেডিক্যাল ইস্যুওরেন্স প্রিমিয়াম ইত্যাদি বাবদ বছরে ১০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে ডিগ্রির নম্বর (৭৫ শতাংশ ওয়েটেজ), কাজের অভিজ্ঞতা (১০ শতাংশ ওয়েটেজ) এবং ইন্টারভিউ (১৫ শতাংশ ওয়েটেজ) -এর মাধ্যমে। শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে।
ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে ই-মেলের মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান, ট্রেনি অফিসার-ওয়ান পদের প্রার্থীদের দিতে হবে ২০০ টাকা এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান এবং প্রোজেক্ট অফিসার-ওয়ান পদের প্রার্থীদের ৫০০ টাকা। তবে তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন এসবিআই কালেক্ট (অনলাইন মোডে অথবা এসবিআই শাখায়) -এর মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইনে www.bel-india.in ওয়েবসাইটের মাধ্যমে ২৫ নভেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment