india-postOthers 

৯৪৮ গ্রামীণ ডাক সেবক নিচ্ছে নর্থ ইস্টার্ন পোস্টাল সার্কেলে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্রামীণ ডাক সেবকের বিভিন্ন পদে ৯৪৮ জনকে নিচ্ছে ভারতীয় ডাক বিভাগের উত্তর-পূর্ব সার্কেলে। নিয়োগ হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার (বিপিএম), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (এবিপিএম) ও ডাক সেবক পদে আগরতলা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ধর্মানগর ও মেঘালয়ে।

গ্রামীণ ডাক সেবক: মোট শূন্যপদ ৯৪৮টি (অসংরক্ষিত ৩৬০, তপশিলি জাতি ১০০, তপশিলি উপজাতি ৩৪৯, ওবিসি ৩৫, আর্থিকভাবে দুর্বল ৯২, প্রতিবন্ধী-এ ২ প্রতিবন্ধী-বি ৪ প্রতিবন্ধী-সি ৫, প্রতিবন্ধী ডিই ১)।

মাধ্যমিক/ সমতুল পাস তরুণ-তরুণীরা অঙ্ক এবং ইংরেজিতে পাশ করে থাকলে আবেদন করতে পারেন। এছাড়া প্রার্থীদের স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে। দার্জিলিং পোস্টাল ডিভিশন ছাড়া পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা। অন্যদিকে জিটিএ এরিয়া ছাড়া দার্জিলিং পোস্টাল ডিভিশনের স্থানীয় ভাষা নেপালি বা বাংলা। জিটিএ এরিয়ার ক্ষেত্রে স্থানীয় ভাষা নেপালি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে স্থানীয় ভাষা হিন্দি বা ইংরেজি। সিকিমের ক্ষেত্রে স্থানীয় ভাষা নেপালি বা ইংরেজি।

১২-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০, প্রতিবন্ধী-ওবিসিরা ১৩ এবং প্রতিবন্ধী-তফশিলিরা ১৫ বছর বয়সের ছাড় পাবেন।

বিভিন্ন পোস্টাল ডিভিশনে মাইনে ১০,০০০, ১২,০০০ হাজার টাকা। বিপিএম ক্যাটেগরির ক্ষেত্রে – ৪ ঘণ্টার জন্য ন্যূনতম টিআরসিএ ১২,০০০ টাকা এবং ৫ ঘণ্টার জন্য ন্যূনতম টিআরসিএ ১৪,৫০০ টাকা। অন্যদিকে, এবিপিএম/ ডাক সেবক পদের ক্ষেত্রে – ৪ ঘণ্টার জন্য ন্যূনতম টিআরসিএ ১০,০০০ টাকা এবং ৫ ঘণ্টার জন্য ন্যূনতম টিআরসিএ ১২,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে অটোমেটিক জেনারেটর মেধা তালিকা অনুযায়ী। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন অতিরিক্ত ওয়েটেজ দেওয়া হবে না।

ফি বাবদ অসংরক্ষিত/ ওবিসি/ আর্থিকভাবে দুর্বল (পুরুষ)/ ট্রান্স-ম্যান প্রার্থীদের ৫টি অপশনের প্রতিটি সেটের জন্য দিতে হবে ১০০ টাকা। মহিলা/ ট্রান্স-উওম্যান/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন হেড পোস্ট অফিসের মাধ্যমে, ১১ ডিসেম্বরের মধ্যে।

আবেদন করবেন কেবলমাত্র অনলাইনে। প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ত্রশন করবেন https://indiapost.gov.in বা https://appost.in/gdsonline ওয়েবাসাইটের মাধ্যমে। রেজিস্ট্রেশন নম্বর পেলে ফি পেমেন্ট এবং অনলাইন আবেদন করবেন ১১ ডিসেম্বরের মধ্যে। আরও অনেক বিস্তারিতভাবে জানার আছে। সেসব তথ্য পাবেন পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

রেজিস্ট্রেশন, অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment