জ্যাকলিনের শর্ট ফিল্ম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জ্যাকলিন ফার্নান্ডেজ কোয়ারান্টিন কাটাচ্ছেন। সূত্রের খবর, শহর থেকে দূরে সলমন খানের পানভেলের বাগান-বাড়িতে প্রকৃতির মধ্যে পশু-পাখির সঙ্গেই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সেই মুহূর্তগুলি মোবাইলে বন্দি করেছেন জ্যাকলিন। জানা গিয়েছে, সেই ভিডিওগুলি কোলাজ করে একটা স্বল্প দৈর্ঘ্যের ছবিও বানিয়েছেন তিনি। এ বিষয়ে আরও জানা যায়, জলাশয়ে ব্যাঙের লাফ, গাছ থেকে পেড়ে ফল খাওয়া, রংবেরঙের প্রজাপতি-সহ একাধিক বিষয় রয়েছে ওই ভিডিও-তে। এই শর্ট ফিল্মটি আবার নিজের ইনস্টা পেজে শেয়ারও করেছেন সলমন খান।

