baiden office and aishaLifestyle Others World 

বাইডেনের ডিজিটাল টিমের শীর্ষ পদে কাশ্মীরী কন্যা আয়েশা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মার্কিন মুলুকে বাইডেনের হোয়াইট হাউসে শীর্ষ পদে কাশ্মীরের আয়েশা শাহ। উল্লেখ করা যায়,বাইডেন দক্ষিণ এশিয়া ও ভারতীয় বংশোদ্ভূতদের আলাদা জায়গা দিচ্ছেন তাঁর প্রশাসনে। কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট করা দিয়ে সেই পথের সূচনা হয় ৷ কমলা হ্যারিসের শিকড় রয়েছে ভারতেই। আবারও হোয়াইট হাউসে এক ভারতীয় মুখ ৷ আমেরিকায় জো বাইডেন তাঁর ডিজিটাল টিমে শীর্ষ পদে বসিয়েছেন কাশ্মীরের মেয়ে আয়েশা শাহকে ৷

সূত্রের আরও খবর,হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজির পার্টনারশিপ ম্যানেজারের পদে নিযুক্ত হলেন আয়েশা৷ ডিজিটাল স্ট্র্যাটেজি দলের ডিরেক্টর জেনারেল রব ফ্ল্যাহার্টির অধীনেই কাজ করবেন আয়েশা শাহ ৷ কাশ্মীরে জন্ম হলেও আয়েশার পড়াশোনা সবটাই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাতেই ৷ উল্লেখ করা যায়, হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে তিনি স্মিথসন ইনস্টিটিউশনের অ্যাডভান্সমেন্ট ম্যানেজার পদে ছিলেন। আবার প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট বাইডেনের শিবিরেও ছিলেন তিনি ৷ ডিজিটাল প্রচারের দায়িত্ব পালন করেছেন ৷

প্রসঙ্গত,আয়েশা জন এফ কেনেডি সেন্টারের কর্পোরেট ফান্ডের সহকারি ম্যানেজার হিসেবেও ছিলেন ৷ মার্কেটিং ফার্মের কমিনিউকেশন প্রধান হিসেবেও কাজ করেছেন। আয়েশার কমিউনিকেশন স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ হিসেবেও খ্যাতি রয়েছে ৷ উল্লেখ্য,বাইডেনের ১১ সদস্যবিশিষ্ট ডিজিটাল টিম ৷ এ বিষয়ে বাইডেনের বক্তব্য, “এই দলটার ডিজিটাল কৌশল নিয়ে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে ৷ ভবিষ্যতে হোয়াইট হাউসকে আমেরিকান জনগণের সঙ্গে নতুন করে ও উদ্ভাবনী উপায়ে সংযুক্ত হতে সাহায্য করবে। দলের সকলেই আরও ভাল ভাবে আমাদের দেশ গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমি এই দল নিয়ে রোমাঞ্চিত ও আশাবাদী ৷

Related posts

Leave a Comment