বিধাননগর কনটেইনমেন্ট জোন ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

Bidhannagar

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমার কনটেইনমেন্ট জোন ঘুরে দেখলেন। এবিষয়ে তিনি বললেন, “বিধাননগর কমিশনারেটে ১৫টি কনটেইনমেন্ট জোন রয়েছে। প্রত্যেকটাই ভিজিট করছি। যে নিয়ম গুলো আছে সেগুলো মানা হচ্ছে কিনা আমরা তা খতিয়ে দেখছি। যাঁরা এখানে আছে তাঁদের কোনও সমস্যা হচ্ছে কিনা সেগুলোও দেখা হচ্ছে”।

পাশাপাশি তিনি আরও জানান, আজ আমরা প্রত্যেকটা থানা এলাকায় যাচ্ছি। যাঁরা মাক্স পড়ছে না তাঁদের হাতে মাক্স তুলে দিচ্ছি। পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *