রক্তের সঙ্কট মোচনে শিবির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য প্রয়োজন রক্তের। তা উপলব্ধি করে রক্তের সঙ্কট মোচনে এগিয়ে এল ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন (আইডিএ)।সূত্রের খবর,পশ্চিমবঙ্গ শাখার চিকিৎসক-সদস্যরা রক্তদান শিবির চালু করল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনে রক্তদান শিবির থমকে গিয়েছে। এই অবস্থার গুরুত্ব বুঝে রক্তদান শিবির চালু করা হয়েছে।আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে মোবাইল ভ্যানে প্রায় ৩০ জন চিকিৎসক রক্ত দিয়ে শিবির চালু করেছেন।

