বাংলার বিপর্যয়ে বিচলিত বলিউড তারকারাও

saharukh khan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গ রীতিমতো লণ্ডভণ্ড।শহরের বুকে বুধবার থেকে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই।চারিদিকে পানীয় জলের সমস্যাও রয়েছে। নেটওয়ার্কের সমস্যায় মোবাইল পরিষেবাও ব্যাহত ।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ক্ষয়ক্ষতি ব্যাপক।ভেঙেছে হাজার হাজার ঘর-বাড়ি।নষ্ট হয়েছে বিবিধ ফসল।এই ভয়াবহ বাংলার পরিস্থিতি দেখে বিস্মিত বলিউডও।শাহরুখ খান এ বিষয়ে লিখেছেন, আমার প্রার্থনা রইল বাংলা ও ওড়িশার মানুষের জন্য।আম্ফানের ছবি দেখে আমার ভেতরের শূন্যতা টের পাচ্ছি।ওখানকার মানুষ আমার নিজের লোক।আমার পরিবারের।অন্যদিকে পরিচালক সুজিত সরকারও টুইট করে জানিয়েছেন, ভেবে ছিলাম নুন্যতম ক্ষতি হবে। তবে এত বিধ্বংসী ঝড় কোনদিনও দেখিনি।এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সকলের সাহায্যের প্রয়োজন।টিভি ও সোশ্যাল মিডিয়ায় বাংলার বিপর্যস্ত এই দৃশ্য দেখে বিচলিত ভূমি পেডনেকর,করিনা কাপুর,শাবানা আজমি ও ভিকি কৌশল প্রমুখ বলিউড নক্ষত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *