অসহায় পাখিদের বাসা বাঁধলো স্থানীয় সংগঠন

bird-nest

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কিছুদিন আগে ঘটে যাওয়া অম্ফানের তান্ডবলীলা সকলেই প্রত্যক্ষ করেছেন। এই প্রাকৃতিক দুর্যোগে মানুষ সহ প্রকৃতির সব অংশেই তার ছাপ পড়েছে।যেভাবে গাছ-গাছালি ভেঙে পড়েছে এর আগে তা সাধারণত দেখা যায়নি। গাছ ভেঙে পড়ার ফলে গাছে থাকা পাখির বাসারও ব্যাপক ক্ষতি হয়।অসহায় পাখিরা বাসাহারা। তাই প্রাকৃতিক ভারসাম্য যাতে বিঘ্নিত না হয়, সেই কথা মাথায় রেখেই হাবড়ার টুনিঘাটার পিপলস মুভমেন্ট অফ হিউমেন রাইটস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা, গাছে পাখির বাসা প্রতিস্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন।স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যে তাঁরা ৫৯ টি পাখির বাসা গাছে গাছে প্রতিস্থাপন করেছেন।মাটির হাড়ির উপরদিকে ঢেকে দিয়ে পেটের কাছে ছিদ্র করে পাখিদের যাওয়া আসার পথ বানানো হয়েছে।তার ভিতর কিছু খড় দিয়ে বানানো হয়েছে পাখির বাসা।সেই বাসাগুলো গাছের ডালে প্লাস্টিকের দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।এইভাবে বিভিন্ন গাছে তারা পাখির বাসা বেঁধেছেন।এই কাজ আগামী দিনেও চলবে বলে সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *