হাসপাতাল থেকে কবে ছাড়া পাচ্ছেন শ্রীময়ী? কী বললেন স্বামী কাঞ্চন?

নব দম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময় চট্টরাজ। তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শেষ নেই। যদিও মাঝেমধ্যেই তারা এই সমস্ত কটাক্ষের পাল্টা জবাব দিয়ে থাকেন। তবে এবারে স্বামী-স্ত্রীর খুনসুটির কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আনলেন শ্রীময়ী।

রাতে ঘুম আসছে না স্ত্রী শ্রীময়ীর। বউকে ঘুম পাড়ানোর জন্য অভিনব উপায় বার করলে বিধায়ক স্বামী কাঞ্চন। অভিনেত্রী শরীর ভালো নেই। কখনো তার মা ভাত মুখে খাইয়ে দিচ্ছেন আবার কখনো দিদি আদর করে দিচ্ছেন। তবে এবারে তিনি তার স্বামী কাঞ্চনের কাছ থেকে কতটা ভালোবাসা পাচ্ছেন সেটাই তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন।

কাঞ্চনের স্ত্রী শ্রীময় চট্টরাজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কলকাতায় গরম দিনে দিনে বেরই চলেছে এরই মধ্যে শিল্পীদের শুটিং করে যেতে হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে শুটিং করা সত্ত্বেও গরমের মধ্যে তাদের কাজ করে যেতে হচ্ছে। ঠিক এই মাঝে শ্রীময়ের শুটিং করতে গিয়ে শরীরে জলের পরিমাণ কমে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলেই মিসেস মল্লিক শনিবার দিন ছাড়া পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *