babul and electionBreaking News Others 

চলছে গণনা : বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বালিগঞ্জ উপনির্বাচনে তৃতীয় রাউন্ডের গণনার শেষে ৪৬৭৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ এবার এই কেন্দ্রে ভোট অনেক কম পড়েছে। প্রথম রাউন্ড থেকেই এগিয়ে তৃণমূল প্রার্থী। সূত্রের খবর,তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী বাবুল পেয়েছেন ৯৭৫১ ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৫০৭৫ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী। তিনি পেয়েছেন ২১৮৬ ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন মাত্র ৬২১ ভোট। বাম প্রার্থী দ্বিতীয় স্থানে ওঠে এসেছেন। অন্যদিকে আসানসোল লোকসভা উপনির্বাচনে মার্জিন বাড়িয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷ দ্বিতীয় রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের চেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। দুটি কেন্দ্রের ভোট গণনা শান্তিপূর্ণভাবে চলছে বলে খবর।

Related posts

Leave a Comment