প্রচারের প্রতিযোগিতা চলছে কেন্দ্র ও রাজ্যের: সোমেন
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বর্তমান পরিস্থিতিতে রাজ্যে বিনামূল্যে রেশন বিতরণ করবে কেন্দ্র ও রাজ্য সরকার। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এ প্রসঙ্গে জানিয়েছেন, রাজ্যে মানুষ সঠিকভাবে রেশন পাচ্ছেন কিনা তা না দেখে শুধুমাত্র রেশন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিযোগিতা শুরু করেছে। পাশাপাশি তিনি অভিযোগ করে আরও জানিয়েছেন, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন রাজ্যের সাধারণ মানুষ। রাজ্য সরকার জ্বালানির ওপর যে সেস পায় তা তুলে দিলেই জ্বালানির দাম অনেক কমে যাবে। তা নিয়ে বাস মালিকদের সঙ্গে রফা করা যায়।

