৭ উইকেটে জয়ী গুজরাট
ক্রিকেট নন্দনকানন ইডেন গার্ডেন্সে আইপিএলে ৭ উইকেটে জয়ী হল গুজরাট টাইটান্স। পরাজিত রাজস্থান রয়্যালস। ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মিলার। তিনি ৩৮ বলে অপরাজিত ৬৮ রান করেছেন।
ক্রিকেট নন্দনকানন ইডেন গার্ডেন্সে আইপিএলে ৭ উইকেটে জয়ী হল গুজরাট টাইটান্স। পরাজিত রাজস্থান রয়্যালস। ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মিলার। তিনি ৩৮ বলে অপরাজিত ৬৮ রান করেছেন।
কলকাতায় আইপিএল ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা। আলো ঝলমলে ইডেন গার্ডেন্স। দুপুরে আকাশ আঁধার করে নামল বৃষ্টি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে বাংলাদেশের স্কোর দাঁড়াল ২৭৭-৫। সেঞ্চুরি করলেন লিটন দাস। তিনি ১৩৫ রান করেছেন। মুশফিকুর রহিম ১১৫ রানে খেলছেন। শুরুর দিকে ২৪রানে ৫ উইকেট চলে যায় বাংলাদেশের।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ ও কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কালবৈশাখীর সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এই পূর্বাভাস রয়েছে। পরশুদিন থেকে বৃষ্টি কমবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)
সাঁতারে নতুন রেকর্ড। সাঁতারের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে নয়া বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার আরিয়ান টিটমাস। সিডনিতে অস্ট্রেলীয় চ্যাম্পিয়নশিপে তিনি ভেঙে দিলেন কেটি লেডেকির রেকর্ড। টিটমাস ৩ মিনিট ৫৬.৪০ সেকেন্ডে এই নজির গড়েছেন।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পরিবর্তন হতে শুরু করবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টির ইঙ্গিত। গরমের অস্বস্তিও থাকবে। আবার বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়া বয়ে যাবে । তার প্রভাবে সাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা।
জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। স্কুল শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্রস্তুতি। এক্ষেত্রে প্রায় ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়েছে,পর্ষদ সূত্রে এমনই খবর ।
ইস্তানবুলে ৫-০ ফলাফলে জয়ী হয়ে বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঞ্চম ভারতীয় হিসাবে সোনা জিতে নজির গড়লেন নিখাত।