wankhede stadium

ওয়াঙখেড়ে মহাযুদ্ধের একনজর

আজ ওয়াঙখেড়ে মহারণে ভারত-নিউজিল্যান্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই মাঠে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল যুদ্ধ। বাইশ গজে এই ক্রিকেট যুদ্ধ ঘিরে উন্মাদনা ক্রিকেট বিশ্বে। এই পর্যন্ত বিশ্বকাপের আসরে এই দুটি দল মুখোমুখি হয়েছে ১০ বার। ভারত জয়ী হয়েছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫টি ম্যাচ। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। তবে মুম্বাইয়ের ওয়াঙখেড় স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ৪টি ম্যাচের ৩টিতে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল।

Read More
bharat newjiland match

ওয়াঙখেড়ে মহারণ ভারত-নিউজিল্যান্ড

একদিনের ক্রিকেট বিশ্বকাপে ওয়াঙখেড়ে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের যুদ্ধ। বাইশ গজে এই বিশ্বযুদ্ধ ঘিরে উন্মাদনা। এই পর্যন্ত বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছে ১০ বার। একনজর দেখে নিন সেই ছবিটা। ভারত জয়ী হয়েছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫টি ম্যাচ। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৭৫ সালের বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল ৪ উইকেটে। ১৯৭৯ সালের বিশ্বকাপে লিডসে নিউজিল্যান্ড জয়ী হয় ৮ উইকেটে। ১৯৮৭ সালের বেঙ্গালুরুতে ভারত জয়ী হয় ১৬ রানে। ওই বিশ্বকাপে নাগপুরে ভারত জয়ী হয় ৯ উইকেটে। ১৯৯২ সালের বিশ্বকাপে দুনেডিনে নিউজিল্যান্ড জয়ী হয় ৪ উইকেটে।

Read More
kesav maharaj

বোলিংয়ে শীর্ষে কেশব : ব্যাটিংয়ে শুভমন

মহম্মদ সিরাজকে সরিয়ে আইসিসি এক দিনের ক্রিকেটের বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে উঠলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। চার নম্বরে যশপ্রীত বুমরা। পাঁচ নম্বরে কুলদীপ যাদব। পাশাপাশি ব্যাটিং তালিকায় এক নম্বরে স্থান ধরে রেখেছেন শুভমন গিল।

Read More
weather

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে ফের রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।

Read More
weather report

নজরে আবহাওয়া

নিম্নচাপের ভ্রূকুটি। শীতের আমেজের মধ্যে আবারও নিম্নচাপের আশঙ্কা। এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আরব সাগরে। তবে বাংলায় এর প্রভাব কতখানি পড়বে তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন,এক্ষেত্রে ক্ষীণ প্রভাব পড়বে।

Read More
rachin record

বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন রাচিন

অভিষেক বিশ্বকাপেই অনবদ্য রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার সবচেয়ে বেশি রান করে ইংল্যান্ড ক্রিকেটার জনি বেয়ারস্টোর রেকর্ড ভাঙলেন রাচিন। নিউজিল্যান্ডের এই নতুন তারকা ক্রিকেটার ৯ ইনিংসে এখনও পর্যন্ত ৫৬৫ রান করেছেন। তিনটি শতরান করার নজিরও গড়েছেন। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪ বলে ৪২ রান করেছেন তিনি।

Read More
newjiland win srilanka

নিউজিল্যান্ড শেষ চারের দিকে

বিশ্বকাপে শেষ চারের দিকে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনি ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন। এই ম্যাচের ফলাফল: শ্রীলঙ্কা ১৭১(৪৬.৪)ও নিউজিল্যান্ড ১৭২-৫(২৩.২)। এই মুহূর্তে ভারত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। অস্ট্রেলিয়া ৮ ম্যাচে ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ ম্যাচে ১২ পয়েন্ট। নিউজিল্যান্ড ৯ ম্যাচে ১০ পয়েন্ট।

Read More
weather 10 november

পারদ নামল

পারদ নেমে গেল। সাগরে নিম্নচাপ তার জেরে। দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে পারদ ইতিমধ্যেই নামতে শুরু করেছে। ২০ ডিগ্রির নিচে নামল পারদ। অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Read More
saturns ring

নিশ্চিহ্ন হবে শনির বলয়!

আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূত্রের খবর,২০২৫ সালের মধ্যে পৃথিবীর আকাশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে শনির বলয়। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে বিচার করলে ষষ্ঠ গ্রহ শনি। এটি বৃহস্পতির পর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। জ্যোতির্বিজ্ঞানী,আকাশ পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলে থাকেন,শনির বলয়ে আকর্ষণীয় বিষয় হল তার বলয়। শনিতে মোট ৮২টি বলয় অবস্থান করে। মূল বলয় সংখ্যা ৭টি। যার বেশিরভাগই বরফ কণা,পাথরের ভগ্নাংশ ও ধূলিকণা দ্বারা গঠিত। ধূমকেতু,গ্রহাণু বা উপগ্রহের অংশ বিশেষ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানী,আকাশ পর্যবেক্ষক ও বিশ্লেষকদের বক্তব্য,কয়েক লক্ষ বছর পূর্বে শনির সংস্পর্শে আসার পর মাধ্যাকর্ষণের টানে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় মহাজাগতিক পদার্থগুলি। জ্যোতির্বিজ্ঞানীরা বহু পূর্বেই জানিয়েছিলেন,এই বলয় চিরস্থায়ী নয়। প্রায় ১০ কোটি বছর এর আয়ুষ্কাল ধরা হয়েছিল। সেই বলয় ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ছে। শনির বুকে আছড়ে পড়ছে ঘূর্ণায়মান পাথরখণ্ড। এক্ষেত্রে নাসা সূত্রে জানানো হয়েছে, মাত্র দেড় বছরের মধ্যে পৃথিবীর আকাশ থেকে অদৃশ্য হয়ে যাবে শনির বলয়।

Read More