pankaj adbani

বিশ্বখেতাব জয়ী পঙ্কজ

ভারতের বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবাণীর মুকুটে সংযোজিত হল নতুন এক পালক। দোহায় আয়োজিত আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জয়ী হলেন পঙ্কজ। এটি তাঁর ২৬টম বিশ্বখেতাব জয়। ফাইনালে পরাজিত করলেন বাংলার সৌরভ কোঠারিকে।
ফলাফল-১০০০-৪১৬ । উল্লেখ করা যায়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌরভ। এবার রানার্স। গত বছর ফাইনালে সৌরভ কোঠারিকে পরাজিত করেন পঙ্কজ।

Read More
india vs qatar match

কাতারের কাছে হার ভারতের

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে কাতারের কাছে ৩-০ গোলে পরাজিত হল ভারত। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হারলেন সুনীল ছেত্রীরা। উল্লেখ করা যায়, ফিফা ক্রম তালিকায় এই মুহূর্তে ৬১তম স্থানে। ভারত ১০২ নম্বর স্থানে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল।

Read More
jagodhatri aradhana

জগদ্ধাত্রী আরাধনা

রাজ্যের বিভিন্ন প্রান্তে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মেতে ওঠেন বহু মানুষ। দুর্গাপুজোর পর মায়ের আবারও আগমন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর আলাদা ঐতিহ্য রয়েছে। পশ্চিমবঙ্গের হুগলি ও নদিয়ায় এই পুজোকে ঘিরে উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়।

Read More
champion austrelia

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া : স্বপ্নভঙ্গ ভারতের : বিশ্ব মঞ্চে প্রাপ্তি

তিনের পুনরাবৃত্তি তেইশে। বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ ভারতের। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তীরে এসে তরী ডুবে যাওয়ার পর বিভিন্ন মহলের বিবিধ মন্তব্য। বিশ্বকাপের এত কাছে গিয়েও বিশ্বকাপ ধরা হল না রোহিত শর্মার। কামিন্সের হাতে বিশ্বকাপ। সতীর্থদের উন্মাদনা। “ফাইনালেই সেরাটা দিতে চেয়েছি”-মন্তব্য প্যাট কামিন্সের। অন্যদিকে কাপ না জিতলেও দল নিয়ে গর্বিত বলে মন্তব্য করেছেন রোহিত শর্মা। আমেদাবাদে এই ফাইনালের ফলাফল:ভারত ২৪০ (৫০)। অস্ট্রেলিয়া ২৪১-৪(৪৩)।
বিশ্ব সেরার মঞ্চে কি প্রাপ্তি ঘটল তার একনজর।
অস্ট্রেলিয়া এই নিয়ে ৬ বার চ্যাম্পিয়ন হল। সালগুলি ১৯৮৭,১৯৯৯,২০০৩,২০০৭,২০১৫ ও ২০২৩। ভারত চ্যাম্পিয়ন ১৯৮৩ ও ২০১১ সালে। বিশ্বকাপে রানার্স ২০০৩ ও ২০২৩। ফাইনাল২০২৩: ম্যাচ সেরা ট্র্যাভিস হেড। তিনি রান করেছেন ১২০ বলে ১৩৭। বিশ্বকাপ প্রতিযোগিতার সেরা হয়েছেন বিরাট কোহলি। তাঁর রান সংখ্যা ৭৬৫। সর্বাধিক উইকেট পেয়েছেন মহম্মদ সামি। উইকেট সংখ্যা ২৪। বিশ্বকাপে সর্বাধিক ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ক্যাচ সংখ্যা ১১টি।

Read More
midhili

ল্যান্ডফলের পরই “মিধিলি”-র শক্তিক্ষয়

ল্যান্ডফলের পরই শক্তি হারিয়ে ফেলল “মিধিলি” । দুর্যোগের আবহাওয়া থেকে মুক্তি পেল এপার ওপার বাংলা। তবে গতকাল সকাল থেকেই প্রায় সূর্যের দেখা মেলেনি। চলতে থাকে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। এক্ষেত্রে জানা গিয়েছে,দিঘার প্রায় ২১০ কিলোমিটার দূর দিয়ে ঘন্টায় প্রায় ২৬ কিলোমিটার বেগে “মিধিলি” এগিয়ে চলেছিল বাংলাদেশের মংলা ও খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে।

Read More
final india -australia

আমেদাবাদে বিশ্বকাপ যাত্রার চূড়ান্ত যুদ্ধ

মুম্বাইয়ের সেমিফাইনাল যুদ্ধ জয়ের পর ভারতীয় ক্রিকেট দল আমেদাবাদ পৌঁছাল কাপ জয়ের স্বপ্ন নিয়ে। স্বপ্নপূরণের এক ধাপ দূরে দাঁড়িয়ে রোহিত শর্মারা। টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে ভারত। ১২ বছর পর আবারও সুবর্ণ সুযোগ। ওয়াংখেড় স্টেডিয়ামে ৩৯৭রানের টার্গেট রেখেও একটা সময় ভারতকে চাপে পরতে হয় নিউজিল্যান্ডের কাছে। অন্যদিকে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে পরাজয়। অস্ট্রেলিয়া দলকে দেখে প্রথমে মনে হয়েছে ২০২৩ বিশ্বকাপে আর সেমিফাইনালে পৌঁছতে পারবে না প্যাট কামিন্সরা। দিনের শেষে ক্রিকেট বিশেষজ্ঞরাও বলে থাকেন দলটির নাম অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ পরাজয়ের পর পয়েন্ট টেবিলে ১০ নম্বরে থাকা দলটা টানা ৮ ম্যাচ জয়ী হয়ে এখন বিশ্বকাপ ফাইনাল খেলতে চলেছে। প্রতিপক্ষ ভারত। একাংশের ক্রিকেট বিশেষজ্ঞ বা বোদ্ধারা ফাইনালে শক্তিশালী ভারত বললেও অন্য একটি অংশ তা মানতে নারাজ।

Read More
weather 17 november

অসময়ে বৃষ্টির আশঙ্কা : কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ

নিম্নচাপের আবহে অসময়ে বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির পরিমাণ বাড়লে ফসলের ক্ষতির পরিমাণও বাড়বে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। পাকা ধান ও শীতকালীন সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। অত্যধিক বৃষ্টি হলে ক্ষয়-ক্ষতির পরিমাণ বাড়বে রাজ্যের বেশ কিছু জেলায়। কৃষি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ধান পাকলে তা কেটে ফেলতে হবে। যে সব জেলায় আলুচাষ বেশি হয় সেখানে চাষ শুরুর ক্ষেত্রে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি হলে জল জমে গেলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এই মুহূর্তে জমিতে সার ও কীটনাশক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

Read More
weather

নিম্নচাপে ভারী বৃষ্টি ঝোড়ো হাওয়া

আন্দামানের নিকটস্থ অঞ্চলে একটি নিম্নচাপ ঘণীভূত হয়েছে বলে খবর। এক্ষেত্রে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ কেন্দ্রীভূত হবে। পরবর্তী সময়ে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশ উপকূলে চলে আসার আশঙ্কা রয়েছে। পরে তা শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। পাশাপাশিজোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

Read More