জয়ী ইংল্যান্ড : সেঞ্চুরি স্টোকসের
বিশ্বকাপের একটি ম্যাচে ১৬০ রানে নেদারল্যান্ডসকে হারাল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস। তিনি ৮৪ বলে ১০৮ রান করেছেন। ম্যাচের ফলাফল: ইংল্যান্ড ৩৩৯-৯ (৫০)। নেদারল্যান্ডস ১৭৯ (৩৭.২)।
বিশ্বকাপের একটি ম্যাচে ১৬০ রানে নেদারল্যান্ডসকে হারাল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস। তিনি ৮৪ বলে ১০৮ রান করেছেন। ম্যাচের ফলাফল: ইংল্যান্ড ৩৩৯-৯ (৫০)। নেদারল্যান্ডস ১৭৯ (৩৭.২)।
বিশ্বকাপের আসরে ব্যাটিং ও বোলিংয়ে সেরার টক্করে যে সব ক্রিকেটার রয়েছেন তাঁদের একঝলক দেখে নেওয়া যাক। এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন ৫৫০ রান করে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তারপর রয়েছেন ভারতের বিরাট কোহলি। তাঁর রান সংগ্রহ ৫৪৩। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এখনও পর্যন্ত ৫২৩ রান করেছেন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৪৪৬ রান করেছেন। ভারতের রোহিত শর্মা ৪৪২ রান করে রান সংগ্রহে পঞ্চম স্থানে রয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে বোলিং তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার বোলার দিলশান মাদুশঙ্কা। তাঁর সংগ্রহ ২১ টি উইকেট। অস্ট্রেলিয়ার আডাম জাম্পা ২০টি উইকেট সংগ্রহ করেছেন। সাউথ আফ্রিকার মার্কো জানসেন ১৭টি উইকেট পেয়েছেন এই পর্যন্ত বিশ্বকাপের আসরে।
দক্ষিণবঙ্গে শিরশিরানি ভাব থাকলেও শীত এখনও অনেকটাই দূরে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,দেশের দক্ষিণ-পূর্ব উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাব কেটে যেতেই হালকা শীতের আমেজ এসেছে।
বিশ্বকাপে আফগানিস্তানকে পরাজিত করল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ১২৮ বলে অপরাজিত ২০১রান করে জয় এনে দিলেন অস্ট্রেলিয়াকে। দুরন্ত ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। অষ্টম উইকেটে ওয়ান ডে ক্রিকেটে ম্যাক্সওয়েল ও কামিন্স জুটিতে ২০২ রান করলেন। এই অপরাজিত জুটি বিশ্বরেকর্ড করেছেন। ম্যাক্সওয়েলের এই রান ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ম্যাচের ফলাফল: আফগানিস্তান ২৯১-৫ (৫০)। অস্ট্রেলিয়া ২৯৩-৭(৪৬.৫)।
দীপাবলি আলোর উৎসব। দু দিন পূর্বে পালিত হয় শুভ ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়ে থাকে। ধনতেরাস দুটি শব্দে। ধন ও তেরাস। ধন মানে সম্পদ। তেরাস হল কৃষ্ণপক্ষের ত্রয়োদশ দিন। এই বিশেষ দিনটিতে ধন্বন্তরী দেব, দেবী লক্ষ্মী ও কুবের দেবের পুজো হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে কোনও কিছু ক্রয় করা শুভ হিসেবে ধরা হয়। সোনা-রুপোর জিনিস ক্রয় করেন অনেকেই। সুস্বাস্থ্য-সম্পদ ও সমৃদ্ধির জন্য আরাধনা করা হয়ে থাকে।
বাজারে বাজি। আলোর উৎসবে বাজির রমরমা দেখা যাবে। বর্তমান সময়ে “পরিবেশবান্ধব” বাজি ব্যবহার করার প্রয়াস নেওয়া হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা সরব হয়ে ওঠেন এই সময়। পরিবেশ বান্ধব “সবুজ” বাজির খবর নিয়েও জল্পনা। বিষাক্ত ধোঁয়া, গ্যাস ও তীব্র আলো উৎপন্ন হওয়ার কারণে পরিবেশবিদরা সতর্ক ও সাবধান করে দিয়ে থাকেন। তবে কি বাজি বিমুখ হয়ে পড়েন সকলে? তা মোটেই না। পরিবেশের পক্ষে ক্ষতিকর সেকথা ভেবেই এই নিষেধ। বিষাক্ত কিছু মৌল রয়েছে যা পরিবেশ ও বাতাসের পক্ষে ক্ষতিকারক। কার্বনের নানা যৌগ রয়েছে তা বাজি জ্বালালে উৎপন্ন হয়ে থাকে। পরিবেশ বিশেষজ্ঞদের মত,সব বাজিতে বেরিয়াম,লিথিয়াম,অ্যালুমিনিয়াম সহ বেশ কয়েকটি ভারী মৌল থাকে,ফলে পরিবেশে প্রভাব পড়েই।
বিশ্বকাপে বাংলাদেশ হারাল শ্রীলঙ্কাকে। ৩ উইকেটে জয়ী হল বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন শাকিব আল হাসান। শ্রীলঙ্কার ম্যাথুজের “টাইমড আউট নিয়ে বিতর্ক তৈরি হয় এই ম্যাচে। আইসিসির নিয়ম অনুযায়ী ৪০.১.১ ধারা অনুযায়ী,উইকেট পতনের পর বা কোনও ব্যাটসম্যান মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যান পরের বল খেলার জন্য প্রস্তুত না হলে ওই ব্যাটসম্যান আউট বলে গণ্য হবে। ম্যাথুজের পক্ষে এই নিয়ম প্রযোজ্য হয়েছে। তবে এই নিয়ে ম্যাচে বিতর্ক দেখা দেয়।
বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারাল আফগানিস্তান। ৭ উইকেটে ম্যাচ জয়ী হল আফগানরা। শেষ চারের দৌড়ে ছুটছে আফগানদের রথ। ম্যাচের ফলাফল:নেদারল্যান্ডস ১৭৯(৪৬.৩)। আফগানিস্তান ১৮১-৩ (৩১.৩)। ম্যাচ সেরা হয়েছেন মহম্মদ নবি। শাহিদি অপরাজিত ৫৬ রান করেছেন ৬৪ বলে। রহমত ৫৪ বলে ৫২ রান করে আউট হয়েছেন।
ফের নামবে পারদ। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে।
আবারও তাপমাত্রা নামার ইঙ্গিত। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে উপকূলের বেশ
কয়েকটি জেলায়। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,আকাশ আংশিক মেঘলা থাকবে।
২০২৪ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের।