গুয়াহাটিতে ভারতের হার
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:গুয়াহাটিতে আয়োজিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে সিরিজের ফলাফল ২-১। ভারত জয়ী ২টিতে। অস্ট্রেলিয়া ১টি ম্যাচ জিতেছে। এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। ম্যাচ সেরা গ্লেন ম্যাক্সওয়েল। ৪৮ বলে ম্যাক্সওয়েল অপরাজিত ১০৪ রান করেছেন। ভারতের পক্ষে ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। এই ম্যাচের ফলাফল: ২২২-৩(২০)। অস্ট্রেলিয়া ২২৫-৫(২০)। (ছবি:সংগৃহীত)

