loknath tithi

লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথিতে জনসমাগম

জন্মাষ্টমীর পুণ্যলগ্ন। লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি। কচুয়া ও চাকলা ধামে লোকনাথের জন্মতিথি উপলক্ষে জনসমাগম। লক্ষ লক্ষ ভক্তদের ভিড়। পুন্যার্থীরা জল নিয়ে সেখানে যান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মাথায় ঢালার জন্য। লোকনাথ ব্রহ্মচারীর মুখে শোনা গিয়েছে,”ঈশ্বরই একমাত্র সদগুরু। আমার চরণ ধরিস না আচরণ ধর।” ব্যারাকপুর ঘাট,বসিরহাট ইছামতীর পাড় সহ একাধিক ঘাটে পসরা সাজিয়ে বসেন ঘট বিক্রেতারা। এই সময় বিক্রি-বাটা নিয়েই তাঁরা ব্যস্ত থাকেন। যুবক-যুবতী,নারী-পুরুষ নির্বিশেষে অগণিত ভক্তরা কচুয়া ও চাকলা ধামে উপস্থিত হয়ে থাকেন।

Read More
bamakhepa and tarapith

সাধক বামাক্ষ্যাপার নামে ঘাট উৎসর্গ

তারাপীঠ মন্দিরের কুণ্ডে বামদেব ঘাটে প্রতিষ্ঠা হল সাধক বামদেবের মূর্তি। রাখী পূর্ণিমার পুণ্যতিথিতে তারাপীঠ মন্দির কমিটির প্রয়াসে এই ঘাটের প্রতিষ্ঠা করা হল। স্থানীয় সূত্রের খবর, এতদিন পর্যন্ত জীবিত কুণ্ডে দুটি ঘাট ছিল। একটি মা তারার ঘাট। অপরটি হল জয় দত্ত সওদাগরের ঘাট। সাধক বামাক্ষ্যাপার নামে এবার একটি ঘাট উৎসর্গ করা হল। ঘাটের পাশেই বসানো হয়েছে সাধক বামদেবের মূর্তি। ওই মূর্তিতে পুজো-পাঠ করে মা তারার সেবাইতরা তা প্রতিষ্ঠা করলেন। স্থানীয়ভাবে আরও জানা যায়, তারা মায়ের মানসপুত্র সাধক বামদেব মা তারার আরাধনা করার সময় এই জীবিত কুণ্ডের জল ব্যবহার করতেন।

Read More
tara maa and 31 august

কৌশিকী অমাবস্যা : শক্তিরূপিনী দেবীর কৃপা

কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছর আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ কৌশিকী অমাবস্যা।
বাংলা ২৭ ভাদ্র, ১৪৩০ তারিখ পড়ছে ৷ সাধক বামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলে থাকেন, জীবনের যত বাধা বিপত্তি কেটে যায় শক্তিরূপিনী দেবীর কৃপায়। হিন্দু শাস্ত্রমতে বলা হয়ে থাকে, মা কালী হলেন শক্তিরূপিনী দেবী ৷ বিভিন্ন রূপে শক্তিরূপিনী দেবীর আরাধনা করা হয়ে থাকে ৷ উল্লেখ করা যায়, এই মুহূর্তে ভাদ্র মাস চলছে। ভাদ্র মাসের অমাবস্যাকেই বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা ৷ এই উপলক্ষ্যে তারাপীঠ সহ বিভিন্ন কালীমন্দিরে বিশেষ পুজো ও উপাচার পালন করা হয়ে থাকে ৷ অনেক মন্দিরে কৌশিকী অমাবস্যায় তন্ত্রমতে পুজো-পাঠ ও যজ্ঞ হয়ে থাকে ৷ এর ফলে ইতিবাচক সমস্ত শক্তি বৃদ্ধি পায় ৷

Read More
moon and pronam

পুণ্যতিথিতে রাখীপূর্ণিমা : রক্ষাবন্ধনে সুপারমুন

শ্রাবণী পূর্ণিমার পুণ্যতিথি। আজ রাখীপূর্ণিমা। রাখী বন্ধনের মাধ্যমে পরস্পরকে রক্ষা করার ভাবনা। সেই ভাবনা থেকেই এই উৎসবের সূচনা হয়েছিল। ভাই তাঁর বোনকে রক্ষা করবে, একজন ব্যক্তি তাঁর পরিবারকে রক্ষা করবে। সমাজ ব্যক্তি ও পরিবারকে রক্ষা করবে,তাই রক্ষাবন্ধন বলা হয়ে থাকে। প্রাচীন আমল থেকেই বা পূর্বপুরুষরা এটি অনুভব করেছিলেন। এককভাবে বাঁচা যায় না। ব্যক্তি-পরিবার ও সমাজ নিয়ে পরস্পর বন্ধনে বাঁচতে হয়।

রাখিপূর্ণিমাতে এবার রাজযোগ। ৫টি রাজযোগ তৈরি হয়েছে ৷ গ্রহের রাশি পরিবর্তন, বক্রি, য়ুতি উদয়, অস্ত, মার্গি প্রভৃতি হয়ে প্রতিটি রাশির জাতক-জাতিকাদের ওপর সমান ভাবে প্রভাব ফেলবে বলে বলা হয়েছে ৷ বৈদিক শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, বুধাদিত্য রাজযোগ, শশ মহাপুরুষ রাজযোগ,বারসপতি, গজকেশরী ও ভ্রাতবৃদ্ধি রাজযোগ দেখা যাবে। এই সংযোগ হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ ফল ফলবে।

Read More
rakhi festival

রাখিবন্ধন উৎসব : মহাজাগতিক ঘটনা

রাখিবন্ধন উৎসব। রাখি উৎসব ভাই-বোনদের একটি অন্যতম উৎসব হিসেবে পরিচিত। রাখি বন্ধন উৎসব এই বছর পালিত হবে ৩০ আগস্ট ও ৩১ আগস্ট। প্রস্তুতি শুরু ভাই-বোনেদের। উল্লেখ্য,প্রাচীন যুগ থেকে ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে হাতে রাখি পরিয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে বোনেদের। বোনের সুরক্ষার দায়িত্বও নিয়ে থাকে ভাইয়েরা। অন্যদিকে রাখিপূর্ণিমায় বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব। আকাশে দৃশ্যমান হবে বিরল সুপার ব্লু মুন। জ্যোতিবিজ্ঞানীদের মতে, অনুসূর অবস্থানে থাকাকালীন পূর্ণিমা হলে চাঁদকে পৃথিবী থেকে দেখতে অনেক বড় মনে হয়। সেই চাঁদকে বলা হয়ে থাকে “সুপারমুন”।

Read More
loss and pv sindhu

বিশ্বচ্যাম্পিয়নশিপেও বিদায় সিন্ধুর

বিশ্বচ্যাম্পিয়নশিপেও বিদায় সিন্ধুর। দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু। নজমি ওকুহারার কাছে তিনি হারলেন ১৪-২১ ও ১৪-২১ ফলাফলে।

Read More
chess praggananda

বিশ্বকাপ দাবায় ফাইনালে প্রজ্ঞা

ফিডে বিশ্বকাপ দাবায় কারুয়ানাকে হারিয়ে ফাইনালে প্রজ্ঞা। ভারতের বিস্ময় দাবাড়ু
আর প্রজ্ঞানন্দ সেমিফাইনালে ট্রাইবেকারে বিশ্বের দুই নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে পৌঁছলেন ফাইনালে। কারুয়ানার বিরুদ্ধে প্রজ্ঞানন্দের পয়েন্ট দাঁড়াল ৩.৫।

Read More
weather 22august

ভারী বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব রাজ্যের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) সূত্রের খবর, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সহ জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে।

Read More