যাদবপুরে বাম প্রার্থীর প্রচারে টলিউড তারকাদের সমাবেশ, ‘ফিকে ঝান্ডা’য় রং ফেরাতে আপ্রাণ চেষ্টা!
কলকাতা, ২২ মে: বুধবার বিকেল থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রে বেশ জমকালো ছিল বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচার মিছিল। এই মিছিলে অংশ নিয়েছিলেন টলিউডের তিন জন তারকা – অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং বাদশা মৈত্র। গড়িয়ার কবি নজরুল মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে এই মিছিল যাদবপুরের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয় যাদবপুর বিদ্যায়তনে। মিছিলে অংশগ্রহণকারীরা বামফ্রন্টের লাল পতাকা হাতে নিয়ে “সৃজন ভট্টাচার্য জিতবেন”, “ফিরে আসবে লাল ঝড়” স্লোগান দিয়ে সৃজন ভট্টাচার্যকে সমর্থন জানান। প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রটি এক সময় ছিল বামফ্রন্টের শক্ত ঘাঁটি। কিন্তু গত কয়েক বছর ধরে…
Read More