রাজনীতিতে আসছেন শ্রীলেখা? কী জানালেন অভিনেত্রী?

রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর নেটপাড়ায় ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর।

অনেকেই বলতে শুরু করেন, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখাও নাকি এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন! সিপিআইএমের হয়ে হুগলি কেন্দ্র থেকেই রচনা, লকেটের বিপক্ষে লড়াই করবেন বলেও রটে যায়।

কিন্তু এই গুজব স্পষ্ট করে উড়িয়ে দিয়েছেন শ্রীলেখা নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, “এটা একেবারেই গুজব। আমি ভোটে দাঁড়াচ্ছি না। আমি বরাবরই প্রকাশ্যে রাজনীতি নিয়ে কথা বলি। তাই অনেকে মনে করেন, হয়তো আমার কোনও অভিসন্ধি রয়েছে। তাই হয়তো এরকম রটেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *